ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়া স্থল বন্দরে কার্যক্রম বন্ধ কাল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ৯ মার্চ ২০২০
আখাউড়া স্থল বন্দরে কার্যক্রম বন্ধ কাল
ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে মঙ্গলবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। 

এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পরদিন বুধবার সকাল থেকে এ স্থল বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, দোলযাত্রা বা হোলি উৎসব উপলক্ষে  আগরতলার ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে কোনো প্রকার মালামাল আমদানি রফতানি করবে না বলে  সিদ্ধান্ত নেন। তাই মঙ্গলবার এ বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন বুধবার সকাল থেকে এ স্থল বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!